পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠিত হয়েছে। এডহক কমিটির মাধ্যমে ক্রীড়াঙ্গণে গতি সঞ্চার ও বিভিন্ন ক্রীড়া ইভেন্টকে এগিয়ে নিতে গত ৩১ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নবগঠিত সাত সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে ইউএনও ফারহানুর রহমান এবং সদস্য সচিব করা হয় ক্রীড়া সংগঠক মঈনুল আলম ছোটনকে। এ ছাড়াও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাহাব উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং সাবেক ফুটবলার মো. বোরহান উদ্দিনকে।












