পটিয়ায় ২৫ হাজার পরিবারের পাশে কেডিএস গ্রুপ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় ২৫ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে কেডিএস গ্রুপ। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার জিরি খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি খলিলুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলআরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক, কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, বাংলাদেশ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাসেম এবং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও উপজেলার প্রায় ৩০টি গ্রামের হাজারো অসহায় মানুষ এ সহায়তা পান।

পূর্ববর্তী নিবন্ধ৭০৫ জন গ্রেপ্তার, বিপুল মাদকদ্রব্য গুলি-অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ট্রাকের ধাক্কায় গৃহবধূর মৃত্যু