পটিয়ায় ১০ আসামি গ্রেপ্তার, ইয়াবা জব্দ

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৯:০৩ পূর্বাহ্ণ

পটিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক মামলা ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কুসুমপুরা মাদ্রাসা সড়কের ১ নং ওয়ার্ড থেকে মো. ইদ্রিস প্রকাশ আকাশকে (২২) ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকাশ মৃত নুর মোহাম্মদের পুত্র। একই রাতে পৃথক অভিযানে পটিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামি বরুন দাশ, রুম্পি তালুকদার, শুভ দাশ বাপ্পা, রিনা দাশ, স্বপন মনি, রুপস মনি, বাবলা মনি, মুহাম্মদ ফাহিম (২১), মো. সাইফুদ্দিন অভিকে (২১) কে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি পটিয়া উপজেলায়। পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশকে দারিদ্র্যমুক্ত গড়ে তুলতে সরকার আন্তরিক
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পৃথক মোবাইল কোর্ট, অর্থদন্ড