পটিয়ায় হযরত শাহগদী শাহ (রহ.) এর বার্ষিক ওরশ শরীফ আজ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়ায় আজ (১৪ ফেব্রুয়ারি) ঐতিহাসিকভাবে পালিত হচ্ছে হযরত শাহগদী শাহ (রহ.)-এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ। একই সঙ্গে তাঁর সঙ্গে সমাহিত আরও পাঁচ আউলিয়ার ওরশ শরীফও মহাসমারোহে অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে মাজার প্রাঙ্গণে কোরআন খতম, মিলাদ মাহফিল, তবারক বিতরণ, জিকিরআযকার এবং দেশজাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

মাজার, মাদরাসা ও ওরশ পরিচালনা কমিটির মতোয়াল্লী সৈয়দ শেখ সাইফুল ইসলাম জাতিধর্ম নির্বিশেষে সকলের প্রতি এ পবিত্র ওরশ শরীফে অংশগ্রহণের জন্য দ্বীনি দাওয়াত জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবোরো চাষাবাদে প্রস্তুত বীজতলা, শিগগিরই শুরু হবে রোপণ
পরবর্তী নিবন্ধফুলেল শুভেচ্ছায় সিক্ত সাচিং প্রু জেরী