হযরত আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরীর (রহ.) স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মার্চ গাউছিয়া কমিউনিটি সেন্টারে–হাইদগাঁও ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্মরণসভা সফলভাবে আয়োজনের লক্ষে আলোচনা করা হয়। স্মরণসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে ও সৈয়দ মিয়া হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, মুমিনুল হক মাস্টার, মো. নাসির উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, এনামুল হক মঞ্জু, মাহমুদুল হক মাস্টার, নেছার আহমেদ, মো. আবুল কালাম জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াস, মো. জয়নাল আবেদিন, মো. জহিরুল আলম, ডা. মোহাম্মদ আইয়ুব আলী হিরো, মোহাম্মদ দিদারুল আলম, আব্দুল গনি মেম্বার, সাদ্দাম হোসেন, মো. মানিক, আবুল কাশেম, মো. শাকের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












