পটিয়ার এমপি এনামুল হক এনাম বলেছেন, পটিয়া মাঠ ও খরনা এলাকায় পৃথক ষ্টেডিয়াম নির্মাণসহ ক্রীড়ার উন্নয়নে সব ধরনের সহায়তা দেয়া হবে। তিনি পটিয়ায় ক্রীড়ার উন্নয়নে পটিয়া মাঠ ও খরনা ভাইয়ের দিঘির পাড়ে ষ্টেডিয়াম নির্মাণ সহ ফুটবল ক্রিকেট ও অন্যান্য ক্রীড়ার উন্নয়নে সব ধরনের সহায়তার কথা পুর্নব্যক্ত করে ঈদুল আযহার আগেই পটিয়ায় বিভিন্ন ক্রিকেট টিমগুলো নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস দেন। গত শনিবার সন্ধ্যায় এমপি এনামুল হক এনামের সাথে পটিয়া ক্লাব ক্রিকেট এসোসিয়েশন নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম, সাংবাদিক শফিউল আজম, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন। বিভিন্ন ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন মো. সাহেদ, মো. সাজু, মোহাম্মদ রাসেল,মো. শাহীন, সোহরাব জিল্লু, মোহাম্মদ কামরুল, সৌরভ, মোহাম্মদ হোসাইন, মো. রিপন, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ কাইয়ুম ও মো. আশিক।













