পটিয়ায় সিএনজি সমবায় সমিতির চেক হস্তান্তর

| শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

পটিয়ায় অটো টেম্পো সিএনজি সমবায় সমিতির নিহত সদস্য মাহবুব আলমের মৃত্যুদাবির চেক তার পিতা হাজী এজাহার মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে সমিতির কবির মার্কেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বদিউল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মঞ্জুর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির অর্থ সম্পাদক লোকমান হোসেন (পাপ্পু), সহসভাপতি লোকমান হোসেন (বাছা), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মুহাম্মদ ফোরকান, সাবেক প্রচার সম্পাদক মুহাম্মদ বেলালসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। বক্তারা বলেন, নিহত সিএনজি চালক মাহবুব আলমের পরিবারের পাশে সমিতি সবসময় থাকবে। একইসঙ্গে তারা মাহবুব আলমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানে সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউজিসি চেয়ারম্যানের সাথে আইআইইউসি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম স্বাধীনতা বইমেলায় মাসিক তরজুমান স্টল উদ্বোধন