পটিয়া প্রতিনিধি: পটিয়ায় শাহ্ আকবরিয়া ব্রাদার্স সোসাইটি আয়োজিত অল নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন ও ড্র মঙ্গলবার রাতে হাইদগাঁও পাঠান পাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। পটিয়াসহ বিভিন্ন উপজেলার ১৬টি ক্রিকেট টিমের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন হবে কাল শুক্রবার রাত ৮টায় পাঠান পাড়া মাঠে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে তালতলা চৌকি স্পোর্টিং ক্লাব এবং কোতোয়ালী ফাইটার্স। মোহাম্মদ আসিদ হোসেন মাসুমের সভাপতিত্বে ট্রফি উম্মোচন এবং ড্র অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক আজাদ হাসান রিপন। এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল আলম, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক শফিউল আজম, মুহাম্মদ পারভেজ আলম, মোহাম্মদ নাছির, মুহাম্মদ আবুল মনছুর।












