পটিয়া থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী, অপরহরণকারী, সিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, উপজেলার বুথপুরা বাজার থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধারপূর্বক বড়লিয়া ইউপির ওক্যানারা গ্রামের (ঠাকুরচান বাড়ি) মৃত আবুল কালামের পুত্র অপহরণকারী মো. জালালকে পুলিশ গ্রেপ্তার করে। মাদক মামলায় গ্রেপ্তারকৃতরা হল উপজেলার ধলঘাট ইউপির তেকোটা তাজুল চেয়ারম্যান বাড়ির আব্দুর রহিমের স্ত্রী শাহানাজ আক্তার (৩০) ও জঙ্গলখাইন ইউপির মৃত তোফাজ্জল হোসেনের পুত্র মো. সেলিম উদ্দিন প্রকাশ বাবুল (৫০)। তাদের ৬০ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে রাজু আক্তার নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার শোভনদন্ডী ইউপির রশিদাবাদ গ্রামের সালেহ আহম্মদ চৌধুরী বাড়ির শহীদুল ইসলামের স্ত্রী। এছাড়া রহিম উদ্দিন (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ভাটিখাইন ইউপির মৃত আব্দুল মুনাফের পুত্র। পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।












