পটিয়ায় মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ জন গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৯:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান আহমদ পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে এসআই কামাল উদ্দিনসহ থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কুসুমপুরা ইউপির কুসুমপুরা মাদ্রাসা সড়কের ১নং ওয়ার্ডস্থ জনৈক সেলিম মেম্বারের বসতবাড়ির মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর আসামি মোঃ ইদ্রিস প্রকাশ আকাশ (২২) কে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আকাশ উপজেলার কুসুমপুরা ইউনিয়নের জহির আহাম্মদ সওদাগর বাড়ির ১নং ওয়ার্ড মৃত নুর মোহাম্মদের পুত্র।

পৃথক একটি অভিযানে এসআই শফিক উল্লাহ, মীর মনির হোসেন, মনির হোসেন, বিল্লাল হোসেন সরকার, জাফর আহাম্মদ, এএসআই সমীর কুমার সেন, এএসআই শামীম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ পটিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামি বরুন দাশ, রুম্পি তালুকদার, শুভ দাশ বাপ্পা, রিনা দাশ, স্বপন মনি, রুপস মনি, বাবলা মনি, মুহাম্মদ ফাহিম, মোঃ সাইফুুদ্দিন অভিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ছাত্রশিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজুয়া-মাদকের স্বর্গরাজ্য ফটিকছড়ির হালদা নদীর পাড়!