ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গতকাল শুক্রবার পটিয়া বায়তুল শরফ মসজিদে জুমার নামাজের পর দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা, পৌরসভা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, ইব্রাহীম কমিশনার, জাহাঙ্গীর কবির, শাহাদাত হোসেন সুমন, জিল্লুর রহমান, আবু জাফর চৌধুরী, নুরুল আমিন (মধু), ফরিদ আহমদ, শফিকুল আলম, জয়নাল আবেদীন (আঙ্গুর), মোহাম্মদ শওকত, সোহেল সওদাগর, আমির হোসেন সওদাগর, নাজিম উদ্দীন, নাছির উদ্দীন, ইরফানুল হক, হেলাল উদ্দিন, ইব্রাহিম মির্জা, জিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












