পটিয়ায় বার্ষিক ফুটবল লিগে শহীদ জিয়া স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:০৭ পূর্বাহ্ণ

পটিয়া কৈয়গ্রাম ফুটবল ফেডারেশন আয়োজিত ২২তম বার্ষিক ফুটবল লিগের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ জিয়া স্মৃতি সংসদ এফসি। গতকাল শুক্রবার বিকেলে জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এস এ নুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় আবদুস সোবহান ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪২ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শহীদ জিয়া স্মৃতি সংসদ এফসি। খেলার শুরুতেই ১০ গোলে শহীদ জিয়া স্মৃতি সংসদ এগিয়ে থাকলেও শেষে দিকে এসে প্রতিপক্ষ ১১ গোলে সমতায় ফিরে। পরে খেলা গড়ায় টাইব্রেকারে। ম্যান অব দা ম্যাচ পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের মো. বাবুল, সেরা গোলদাতা মো. হাসান এবং সেরা গোল কিপারের পুরস্কার লাভ করেন রানার্স আপ দলের মো. কাইছার ও ম্যান অব দা টুর্নামেন্ট পুরস্কার লাভ করেন মো. নাফিস। খেলা শেষে ন্যাশনাল ট্রেডিং ফ্যামিলির সত্ত্বাধিকারী ইয়াসিন ফিরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কে এম ইমরান এমি। ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন শিকলবাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ ইদ্রিস। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাংবাদিক শফিউল আজম, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ বেলাল, সিকান্দর মির্জা, মোহাম্মদ জসিম, মো. ফারুক, মো. মনজুর আলম, মো. শাহজাহান, জিরি ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. মাকছুদুল হক রিপন, আরিফুর রহমান পলাশ, মো. ইউছুপ রুবেল, মো. ইউফুপ, মোহাম্মদ শহিদুল, মো. সাজ্জাদ হোসেন রুবেল। উপস্থিত ছিলেন কৈয়গ্রাম ফুটবল ফেডারেশন মো. রাশেদ, মো. ইমরান, মো. মাসুদ, কাজী ইনজামামুল হক (সুস্বাদ), মো. নোমান, মো. তামিম। খেলা পরিচালনা করেন ক্রীড়াবিদ মোহাম্মদ জাকারিয়া ও ধারাভাষ্য দেন মোহাম্মদ সাইফুদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে স্বাধীনতা দিবস শুটিং প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধমহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত