বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা, খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে পটিয়া জেনারেল হসপিটাল। বৃহস্পতিবার সকাল থেকে এ ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন ৩৫০জন অসহায় নারী পুরুষ। এছাড়া ১৫ জন অসহায় দরিদ্র পরিবারের সদস্যকে দেয়া হয় ফ্রি সুন্নাতে খতনা সেবা। ফ্রি চিকিৎসা সেবা ও খতমে কোরআন ও দোয়া মাহফিল পটিয়া জেনারেল হসপিটাল এর চেয়ারম্যান ডা: এ. কে. এম. মহিউদ্দিন মানিকের সভাপতিত্বে ও হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বাহাদুর খাদেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১২ পটিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি বদরুল খায়ের, দক্ষিণ জেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম চেয়ারম্যান, পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম, সদস্য সচিব গাজী আবু তাহের, জাহেদুল হক, আবদুল মাবুদ ও হসপিটালের পরিচালক ডা: হুমায়ুন রশিদ, ডা: আবু সুফিয়ান ফয়সাল, বেলাল হোসেন, মার্শাল ও হারুনুর রশিদ প্রমুখ। দোয়া মাহফিল শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।












