পটিয়ায় পাঁচ হাজার পরিবার পেল কেডিএস গ্রুপের বিনামূল্যের চাল

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ১০:০০ পূর্বাহ্ণ

পটিয়ায় ৫ হাজার হতদরিদ্র পরিবার পেল পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের বিনামূল্যের চাল। প্রতিটি পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে এ চাউল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর পটিয়া সাইদাঁইর গাউছিয়া তৈয়বিয়া দিলুয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এইচ সিন্ডিকেটের চেয়ারম্যান শিল্পপতি আহমেদুল হক, তামজিদুল ইসলাম, আবুল হাশেম, কুসুমপুরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শওকত আকবর, সাইফুল ইসলাম, মোহাম্মদ রানা, দস্তগীর ইসলাম প্রমুখ।

চাল বিতরণকালে শিল্পপতি খলিলুর রহমান বলেন, আজকের এই আয়োজনের উদ্দেশ্য হলো আমাদের সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজে অনেক মানুষ আছেন, যারা নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতেও কষ্ট করেন। তাদের কথা চিন্তা করেই আজকের এই চাল বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, মানুষ মানুষের জন্য। সমাজের সামর্থ্যবান মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে। আমি আশা করি, ভবিষ্যতেও আমরা সবাই মিলে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব এবং যারা কষ্টে আছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

উল্লেখ্য, উপজেলার জিরি, কুসুমপুরা ও কাশিয়াইশ ইউনিয়নের কয়েকটি গ্রামের ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
পরবর্তী নিবন্ধসিরিজে সমতা ফেরাল পাকিস্তান