পটিয়ায় নলান্দা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্ধায় ‘নলান্ধা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাতে নলান্ধা ফুটবল সমর্থক গোষ্ঠীর আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে এই প্রতিযোগিতার শেষ লড়াই অনুষ্ঠিত হয়। ৩২টি দলের অংশগ্রহণে দীর্ঘ প্রতিযোগিতার পর ফাইনালে রহমত আলী স্পোর্টিং ক্লাব ২০ গোলে জিরি বন্ধু মহলকে পরাজিত করে শিরোপা জেতে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।

বিশেষ অতিথি ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুর রহমান কুসুম, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন আরজু এবং সদস্য সচিব আসিফ ইমরান বিন নুর সার্বিক ব্যবস্থাপনা তদারকি করেন। উপস্থিত ছিলেন আবু তৈয়ব চৌধুরী, মাহাবুব আলম, ফরিদুল আলম সওদাগর, মো. জামাল উদ্দিন, নুরুল ইসলাম বাদল, মো. কাউসার হোসেন, মো. সেকান্দর হোসেন নয়ন, মিজানুর রহমান কফিল, আবু নোমান চৌধুরী লিটন, জানে আলম, হায়দার আলী, নাঈম উদ্দিন হেলাল, মোহাম্মদ সেলিম ও শফিউল বশর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকেপিএম স্কুলে দড়ি লাফ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধজাতীয় যুব হ্যান্ডবল দলের ট্রায়ালে চট্টগ্রামের দুই খেলোয়াড়