পটিয়ায় ধর্মসভা

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার দক্ষিণ বরিয়ায় ছনহরা ইউনিয়ন সংসদের উদ্যোগে গত রোববার এক ধর্মসভা প্রিয়তোষ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন ট্রস্টি দীপক কুমার পালিত। প্রধান অতিথি ছিলেন ১৫ নং ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ দোলতী। অতিথি ছিলেন তপন দাশ। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন স্বদেশ চক্রবর্তী, অ্যাডভোকেট কানুরাম শর্মা, অধ্যাপক শিপলু দে, লায়ন রিমন কান্তি মুহুরী।

সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সুচরিত ঘোষ। অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন পটিয়া আসনে বিএনপির এমপি প্রার্থী এনামুল হক। উপস্থিত ছিলেন অভিষেক বৈদ্য, মিল্টন দে, রূপন কুমার দে, মাস্টার সুমন দাশ, বিধান দে, সুমন দে, সজল কান্তি দে, সুবল সিকদার, রূপন দাশ, বাবুল বৈদ্য ও রূপেশ বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন সুকান্ত তালুকদার, নিখিল দে, বিকাশ দাশ, তাপস দে, অরজিৎ দে (সাজু), লিটন মজুমদার, রতন দত্ত ও রাজিব দে, আশিষ মিত্র, উত্তম বিশ্বাস, রঞ্জন বিশ্বাস ও কমল বৈদ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সাধারণ সভা
পরবর্তী নিবন্ধহেলদি সিটি গড়তে রেড ক্রিসেন্টকে ভূমিকা রাখতে হবে : মেয়র