পটিয়ায় দুর্ঘটনায় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ি, স্ত্রী আহত

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:০৩ পূর্বাহ্ণ

পটিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খানজামা লুসাইয়ের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চেয়ারম্যানের স্ত্রী লালসানি লুসাই আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় পটিয়ায় ভাইয়ের দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত না হলেও তাদের বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খানজামা লুসাইয়ের গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়েছে। পটিয়া ক্রসিং হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াসিম আরাফাত জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস একটি জিপ গাড়িকে ধাক্কা দেয়। জিপ গাড়িটিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খানজামা লুসাই ও তার স্ত্রী লালসানি লুসাইসহ কয়েকজন আরোহী ছিলেন। সংঘর্ষে লালসানি লুসাই আহত হন। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় জিপ গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনার পর হানিফ গাড়িটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩২ জন উদ্ধার
পরবর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানে পিকআপ, বৃদ্ধ নিহত