পটিয়ায় জামায়াতের গণমিছিল

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২১ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে চট্টগ্রাম১২ আসনের জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলমের সমর্থনে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জিরি কৈয়গ্রাম থেকে ভেল্লাপাড়া পর্যন্ত এ গণমিছিল অনুষ্ঠিত হয়। পরে কৈয়গ্রাম বাজারে এসে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

জিরি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জিয়া উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জামায়াত নেতা মো. জসিম উদ্দিন, মো. হেলাল উদ্দিন, আবু সাঈদ, আবু তাহের, মো. ওমর ফারুক, হাফেজ মো. দিদার, মো. আবু বকর, মো. মোহসিন, মো. রহমত উল্লাহ্‌, সৈয়দ ইসমাইল, মো. সাইফুদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এবার মানুষ পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে রায় দেবে। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ রায়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবে।

পূর্ববর্তী নিবন্ধদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য ধানের শীষে ভোট দিন
পরবর্তী নিবন্ধউন্নত ও শান্তিময় ফটিকছড়ি গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে