পটিয়ায় গাউসিয়া কমিটির অভিষেক

পটিয়া প্রতিনিধি  | রবিবার , ১৬ এপ্রিল, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে পৌরসদরের গাজী কনভেশন হলে উপজেলা শাখা গাউসিয়া কমিটির সভাপতি শহিদুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে উদ্বোধন ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।

প্রধান অতিথি ছিলেন আনজুমান এ রহমানীয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের শাহজীদ ইবনে দিদার। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খান, কমিটির দক্ষিণ জেলার সভাপতি কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, গাউসিয়া কমিটির নেতা মোজাফফর আহমদ, মাহাবুবুল আলম চেয়ারম্যান, কাজী দিদারুল আলম, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, ডা. আবু সৈয়দ, মওলানা নজির আহমদ, আবু নাসের, শফিকুল ইসলাম, জাকির হোসেন, শাখাওয়াত হোসেন হিরু, নুরুল আবছার, আবু তাহের, নুরুল আবছার, আবু নোমান, জাফর আলী, আবু বক্করসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গাউসিয়া কমিটি করোনাকালীন সহ বর্তমানে যে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তা দেশজুড়ে বেশ খ্যাতি অর্জন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সচেষ্ট হব
পরবর্তী নিবন্ধদুর্নীতির কারণে সারাদেশে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে