পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল প্রথম ম্যাচে সীতাকুন্ড তোফাজ্জল আহমদ একাডেমি ও দ্বিতীয় ম্যাচে আনোয়ারা বখতিয়ার সোসাইটি জয়লাভ করেছে। পটিয়া উপজেলার জিরি খলিল মীর কলেজ মাঠে দিনের প্রথম ম্যাচে পটিয়া আবদুস সোবহান ফুটবল দল ও সীতাকুন্ড তোফাজ্জল আহমদ একাডেমির মধ্যেকার খেলা নির্ধারিত সময় ২–২ গোলে ড্র হয়। সীতাকুন্ডের পক্ষে বিজয় ও রিশাদ গোল দেন। অন্যদিকে পটিয়ার পক্ষে জয় ও আকিব উদ্দীন গোল করে খেলায় সমতা আনেন। পরে টাইব্রেকারে সীতাকুন্ড তোফাজ্জল আহমদ একাডেমী ৭–৬ গোলে পটিয়া আবদুস সোবহান ফুটবল দলকে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন সীতাকুন্ডের গোলকিপার রাইসুল। দিনের অপর ম্যাচে আনোয়ারা বখতিয়ার সোসাইটি টাইব্রেকারে ৩–০ গোলে বোয়ালখালী এফএ ফুটবল দলকে পরাজিত করে।
র্নিধারিত সময়্য খেলা গোলশূন্য ছিল। খেলায় ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন বিজয়ী দলের গোলরক্ষক ফরহাদ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিমুল এন্ড ব্রাদার্সের প্রোপাইটর এম.এ.মান্নান শিমুল, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ইদ্রিস চৌধুরী অপু, যুগ্ম সচিব আজিজুল হক, সদস্য শাকিল,জাহাঙ্গীর, মফিজ, জাবেদ,সায়েম, রাশেদ, বাবু, মিনহাজ, শহিদ, বিজয়, নওশাদ, হাবিব, মিসবাহ প্রমুখ।













