পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে আজ

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:১৭ পূর্বাহ্ণ

পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২৬তম আসরের পর্দা উঠছে আজ শুক্রবার। বেলা ২টায় উপজেলার জিরি খলিল মীর কলেজ মাঠে উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে হাটহাজারী ফরহাদাবাদ কেএসএ এবং লোহাগাড়া উপজেলা এফএ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খলিলুর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। মোট ১৬টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধবিশ্বজুড়ে ‘বাংলাদেশি রক্ত’ খুঁজবে বাফুফের স্কাউট টিম