পটিয়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

| রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৯:১০ পূর্বাহ্ণ

পটিয়ার বাকখালী ফুটবল একাদশ আয়োজিত বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত আর্য্যমিত্র মহাস্থবির’র স্মৃতি স্মরণে ২য় বারের মতো আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে কোলাগাঁও রত্নাংকুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এবং অগ্রগামী স্পোর্টিং ক্লাব রানার্স আপ হয়। বিজয়ী দল ১০ গোলে জয়লাভ করে। এতে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নিশান বড়ুয়া ভুট্টো, অধিনায়ক, অগ্রগামী স্পোর্টিং ক্লাব,ম্যান অব দ্যা ম্যাচ,অনিক বড়ুয়া,অগ্রগামী স্পোর্টিং ক্লাব সেরা গোল রক্ষক, সুজয় বড়ুয়া নির্বাচিত হন। ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন বাকখালী বোধিসত্ত্ব বিহারের অধ্যক্ষ বিনয় রক্ষিত মহাস্থবির। এ সময় উপস্থিত ছিলেন কালাগাঁও রত্নাংকুর বিহারের অধ্যক্ষ বিবেকানন্দ থের। ডালিম বড়ুয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন মানস বড়ুয়া রাসেল। বিশেষ অতিথি রাজু বড়ুয়া,স্পন্সর মো. জসিম উদ্দীন, স্পন্সর সৈকত বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন বরুণ বড়ুয়া, পলাশ বড়ুয়া,অনুপম বড়ুয়া অনুপ। প্রধান উদ্যোক্তা ছিলেন ইমন বড়ুয়া, নিলয় বড়ুয়া,জয়জিত বড়ুয়া। সঞ্চালনা করেন আশীষ বড়ুয়া দেবু ও স্বরুপ বড়ুয়া। রেফারী ছিলেন শিশির মল্লিক,সহযোগী রেফারি বিজয় বড়ুয়া।

উপদেষ্টা মন্ডলী যারা সহযোগিতা করেছেন সিদুল বড়ুয়া, বাবুল বড়ুয়া, শিবু বড়ুয়া, বেনু বড়ুয়া,সন্তু বড়ুয়া,তুষার বড়ুয়া,মানু বড়ুয়া,সুকোমল বড়ুয়া,স্মৃতিময় বড়ুয়া, বসন্ত চৌধুরী শিপলু,অসিম চৌধুরী, অনিল বড়ুয়া, বাবু বড়ুয়া, খোকন বড়ুয়া, টিংকু বড়ুয়া, সন্তোষ বড়ুয়া,বিপ্লব বড়ুয়া,বিমান বড়ুয়া,রাজু বড়ুয়া,অনুপম চৌধুরী, রুবলু চৌধুরী এবং সাজু বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধফাইনাল ভেস্তে গেলে কে চ্যাম্পিয়ন হবে
পরবর্তী নিবন্ধপিছিয়ে গেল নারী প্রিমিয়ার লিগ আগে হবে বয়সভিত্তিক টুর্নামেন্ট