পটিয়ায় অটিজম সচেতনতা দিবসে মতবিনিময় সভা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

অটিজম ও মানবতাপ্রতিটি জীবনই মূল্যবান’ স্লোগানে পটিয়ায় ১৯ তম অটিজম সচেতনতা দিবস২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা কাযালয়ের আয়োজনে সম্মিলিত প্রতিবন্ধী ও পূনবাসন পরিষদ এর অংশগ্রহণে ও সমাজ উন্নয়ন সংগঠন নওজোয়ানের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, সম্মিলিত প্রতিবন্ধী ও পূর্নবাসন পরিষদ এর উপদেষ্ঠা এডভোকেট সম ইউনুছ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান নওজোয়ান প্রোগ্রাম ইনচার্জ নিলুফার জাহান কুমু’র পরিচালনায় এতে অভিভাবকবৃন্দ, ডিপিও লিডারবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, অটিজম সচেতনতায় অভিভাবক ও সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। অটিজম শিশু ও ব্যক্তিকে অবহেলার চোখে না দেখে তাদের সমাজের অন্যান্য জনগোষ্ঠীর মতোই মূল্যায়ন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধঅদ্বৈতানন্দ সমবেত প্রার্থনা সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার মরিয়মনগর এখন ধান বীজ উৎপাদনে মডেল