পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান দিদার জামিনে মুক্ত

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

৯ মাস কারাভোগের পর পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম দিদার চট্টগ্রাম জেলা কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেছেন। এর আগে ২০২৫ সালের ১২ জুলাই ঢাকার বনশ্রীর বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ঢাকার পল্টন ও বনানীতে দুইটিসহ চট্টগ্রাম ও পটিয়ায় তার বিরুদ্ধে ১৭টি মামলা হয়।

প্রসঙ্গত, গত ২০২৪ সালে তিনি পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহণের ১৫/২০ দিনের মাথায় ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি আর দায়িত্ব পালন করতে পারেননি। দিদারুল আলম দিদার পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি বর্তমানে গুরুতর অসুস্থ। জেলখানায় থাকা অবস্থায় আমার হার্ট এ্যাটাক হয়। তাছাড়াও আমি বিভিন্ন রোগে আক্রান্ত। আইনকে আমি শ্রদ্ধা করি। যার ফলে আমি আমার মামলামোকদ্দমাগুলো আইনি প্রক্রিয়ায় চালিয়ে যাব।

পূর্ববর্তী নিবন্ধসিডিএর নিয়োগ সংক্রান্ত অভিযোগের শুনানি স্থগিত
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সওজ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন