পটিয়ার বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:২১ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার বিভিন্ন ক্লাবের মধ্যে ক্রীড়া উন্নয়ন সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের অর্থায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় (ইডিপি) উপজেলার ১৪টি ক্লাবের প্রতিনিধিদের মাধ্যমে তিনি ক্রিকেট ও ফুটবলের বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা পরিসংখ্যান অফিসার মীর আন্‌ নাজমুস সাকিব, তথ্য অফিসার উজ্জ্বল শীল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাব উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এ কাশেম, উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক শফিউল আজম প্রমূখ। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, পটিয়ায় ক্রীড়ার উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে। এখানে ফুটবল ও ক্রিকেটের উন্নয়নে আলাদাভাবে মাঠ গড়ে তোলা হবে। যাতে আগামী প্রজম্ম খেলাধুলায় নিজেদের নিয়োজিত করে জাতীয় ও স্থানীয়ভাবে পটিয়ার জন্য সফলতা বয়ে আনতে পারে।

 

পূর্ববর্তী নিবন্ধনারী বিশ্বকাপের ফাইনালে স্পেন
পরবর্তী নিবন্ধএএফসি কাপে আজ আবাহনীর বাঁচা-মরার লড়াই