পটিয়ায় দেয়াল চাপায় ঘুমন্ত স্কুলছাত্রীর মৃত্যু 

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় তৃতীয় শ্রেণীর এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

আজ সোমবার (১৯ আগস্ট) সকাল ৭টায় উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া গ্রামের মাঝের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম নিঝুম (৮)। সে ওই এলাকার আবদুল মান্নানের মেয়ে ও স্থানীয় চাটারা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। 

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সমাজকর্মী ওসমান আলমদার জানান, পার্শ্ববর্তী আমিনুল হকের গুদান ঘরটি ভেঙে আবদুল মান্নান ঘরের দেয়ালটি পড়ে। এতে পুরো ঘরটি ভেঙে যায় এবং ঘুমান্ত শিশু কন্যাটি মাটির চাপা পড়ে মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে পটিয়া থানার এসআই ইয়ামিন সুমনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। স্থানীয়দের অনুরোধে এ বিষয়ে কোন প্রকার মামলা মোকদ্দমা না করার সিদান্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ মেরিন ড্রাইভে ডিবি হারুনের কোটি টাকার সম্পত্তি
পরবর্তী নিবন্ধমহেশখালীতে পাহাড় ধসে বাবার মৃত্যু, মেয়ে আহত