পটিয়ায় এসএসসি প্রোগ্রামের ওরিয়েন্টেশন ও বই উৎসব

| শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৪:৫৮ পূর্বাহ্ণ

পটিয়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও বই উৎসব, পিন্‌গলা মুফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমন্বয়কারী মোহাম্মদ এরফানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম। প্রধান আলোচক ছিলেন খলিল–মীর কলেজের অধ্যক্ষ এস এম মিছবাহ্‌–উর–রহমান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহকারী পরিচালক মোহাম্মদ আরেফ উল্লাহ্‌। গৈড়লা কেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আকিবুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার
পরবর্তী নিবন্ধসদারঙ্গের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান