সাতকানিয়া লোহাগাড়া আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। জনগণ যেহেতু নির্বাচিত করেছে এখন আমাদের কাজ হবে দুর্নীতিমুক্ত প্রশাসন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা। যুবসমাজকে মাদকাসক্তির থেকে মুক্ত করে নৈতিকতা ও আদর্শের পথে পরিচালিত করতে হবে। তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি গতকাল শুক্রবার সাতকানিয়া উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী। উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন
সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. নুরুল হক, ওয়াজেদ আলী, পৌরসভা আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আযাদ, জেলা শিবির সেক্রেটারি আসাবউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী, উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, ডা. মোহাম্মদ ইউনুচ, কাঞ্চনা ইউনিয়ন সভাপতি মাওলানা আবু তাহের, মাওলানা মাহমুদুল হক, মাওলানা ফৌজুল কবির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












