চট্টগ্রাম–১০ আসনের সরাইপাড়া ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার সকালে গণসংযোগ করেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, আগামী ১২ তারিখ ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত। জনগণ পরিবর্তন চায়, তারা সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দেবে।
দেশের চলমান সংকট উত্তরণে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই এবং সেই লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর আলম, সাইফুদ্দিন খালেদ, শাহনেওয়াজ, ইরফান আলমগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












