চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হক গতকাল শনিবার ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি স্থানীয় দোকানদার, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এসময় প্রার্থী নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা তুলে ধরে বলেন, চট্টগ্রামের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা লিফলেট বিতরণ ও স্লোগানের মাধ্যমে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে জনসম্পৃক্ত রাজনীতির গুরুত্ব তুলে ধরেন জামায়াত প্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি।












