‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল ইস্পাহানি ফুডস

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ইস্পাহানি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্পাহানি ফুডস লিমিটেড। মাঝারি শিল্প (খাদ্য) ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি পুরস্কারটি নেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাত থেকে। অব্যাহত উৎপাদনশীলতা ও পণ্যের মান উন্নয়নে উত্তরোত্তর সাফল্যের স্বীকৃতি হিসেবে ইস্পাহানি ফুডস লিমিটেড শিল্প মন্ত্রণালয় প্রদত্ত এই পুরস্কারের মাঝারি ক্যাটাগরিতে (ফুডস) প্রথম স্থান অর্জন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় ৩৯টি শিল্পপ্রতিষ্ঠানকে জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষ পুরস্কার২০২১ দেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি গতকাল শনিবার রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅর্থ পাচার রোধে সোচ্চার হতে হবে
পরবর্তী নিবন্ধফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান