ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৫৮ অপরাহ্ণ

পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রাম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে এবং আরবি বিভাগের কোঅর্ডিনেটর সাজ্জাদ হোসাইন ও শিক্ষক শহীদুল্লাহ মো. তাহসিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সেক্রেটারি ডা. মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, ডা. আবদুল্লাহ খান, স্থপতি আল নোমান মোহাম্মদ ইউনুস, প্রকৌশলী মতিউর রহমান, জাফর উল্লাহ চৌধুরী ও আবুল হোসাইন মোল্লা। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের নিয়ে মোট ২২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কোঅর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কোঅর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কোঅর্ডিনেটর নার্গিস আক্তার, আতিয়া রহমানি, রোকসানা খানম, দেলোয়ার হোসাইন, ইফতেখার উদ্দিন, মো. আব্দুল্লাহ, বদরুল আহসান ও আশরাফ উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা