ন্যাটোর পাশে আমাদের আর থাকার প্রয়োজন নেই : ট্রাম্প

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ন্যাটোর জন্য যুক্তরাষ্ট্রের থাকার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শুক্রবারের এ মন্তব্য ট্রান্সআটলান্টিক জোটের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। খবর বাংলানিউজের।

শুক্রবার রাতে মিয়ামিতে একটি বিনিয়োগ ফোরামে ভাষণ দেওয়ার সময় ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। তিনি জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও ইউরোপীয় ন্যাটো দেশগুলো কোনো বস্তুগত সহায়তা দিতে অস্বীকার করায় তিনি বিরক্ত। গত মাসের শেষের দিকে ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্র তাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গে কোনো আলোচনা করেনি। এই জোটের অনেক নেতাই এ পদক্ষেপের বিরোধিতা করেছিলেন। ট্রাম্প উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, আমরা সবসময় তাদের পাশে থাকতাম, কিন্তু এখন তাদের কর্মকাণ্ড দেখে আমার মনে হচ্ছে, আমাদের আর তাদের পাশে থাকার প্রয়োজন নেই, তাই না? তিনি আরও যোগ করেন, এটা কি কোনো ব্রেকিং নিউজ মনে হচ্ছে? হ্যাঁ, স্যার। এটা কি ব্রেকিং নিউজ? আমার মনে হয় আমরা এইমাত্র একটি ব্রেকিং নিউজ পেলাম, তবে এটাই বাস্তব সত্য। আমি এটাই বলে আসছি। তারা যদি আমাদের পাশে না থাকে, তবে আমরা কেন তাদের জন্য থাকব? তারা আমাদের পাশে ছিল না। এই জোটের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্ক বরাবরই অমীমাংসিত।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘ মানবাধিকার পরিষদে রাশিয়ার প্রস্তাব পাস, ২০২২ সালের পর প্রথম
পরবর্তী নিবন্ধএফবিআই পরিচালক কাশ প্যাটেলের ইমেইল, ছবি হাতিয়ে নিল ইরানঘনিষ্ঠ হ্যাকাররা