নোয়াব আলী

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল কাদেরের পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা নোয়াব আলী (৯০) গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজিউন)। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হয়। তিনি স্ত্রী, পুত্র,কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম ১৩আনোয়ারা কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধএক রাতেই ইরানকে ঘায়েল করা ট্রাম্পের পক্ষে সম্ভব?
পরবর্তী নিবন্ধপ্রফেসর ড. অধ্যাপক সুমঙ্গল বড়ুয়া