নোংরা পরিবেশে ইফতার তৈরি ও বিক্রি, চৌমুহনীতে দুই হোটেলকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

নগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও বিক্রি করার দায়ে দুই হোটেলকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার পাঠানটুলী চৌমুহনী মোড় এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরিতে ক্ষতিকর টেস্টিং সল্ট ব্যবহার করা ও রাস্তা দখল করে খোলা অবস্থায় অস্বাস্থ্যকরভাবে ইফতার বিক্রি করার অপরাধে হানিফ হোটেলকে ১০ হাজার টাকা ও মাওলানা হোটেল এন্ড বিরানী হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী শ্রীপুর কল্যাণ সংঘের মহোৎসব
পরবর্তী নিবন্ধখালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে : পানি সম্পদ মন্ত্রী