ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এটিকে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী নিষ্ঠুর হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন। খবর বাংলানিউজের।
খামেনি হত্যাকাণ্ডে পুতিন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে সমবেদনা জানিয়ে বলেন, খামেনির হত্যাকাণ্ড ছিল মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব মানদণ্ডের লঙ্ঘন করে সংঘটিত এক নির্দয় হত্যা। গত শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি–মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রীসহ অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েলি–মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেলআবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।












