নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে যুদ্ধ শেষের সিদ্ধান্ত হবে: ট্রাম্প

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্তটি হবে যৌথ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। খবর বাংলানিউজের।

এক প্রতিবেদনে একথা জানিয়েছে টাইমস অব ইসরায়েল। টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা দুজনে এ বিষয়ে কথা বলছেন এবং তিনি সঠিক সময়ে সিদ্ধান্ত নেবেন। যুক্তরাষ্ট্র যদি তাদের হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে ইসরায়েল কি একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি না এর প্রয়োজন হবে। মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু বলেন, দেখা যাক কি হয়। তবে এর আগে ট্রাম্প মোজতবার নেতৃত্বের বিরোধিতা করে বলেছিলেন, খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা আইএমএফের
পরবর্তী নিবন্ধতেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গী? ইরানি কুর্দিদের সতর্ক করছে সিরীয় কুর্দিরা