নুর জাহান বেগম

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্য ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক, সাংবাদিক, লেখক ও প্রাবন্ধিক নুর মোহাম্মদ রানার মাতা নুর জাহান বেগম আর নেই। তিনি গতকাল সোমবার বেলা ১১টা ১০ মিনিটে চট্টগ্রাম নগরীর নিজ বাসভবনে ৭০ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মরহুমার জানাজার নামাজ সোমবার বাদে এশা রাউজান উত্তর সর্তা এলাকার স্থানীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নুর জাহান বেগমের ইন্তেকালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধ৫ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
পরবর্তী নিবন্ধপতেঙ্গা রামঠাকুর সেবা সংসদের উৎসব ১৯ ফেব্রুয়ারি শুরু