চন্দনাইশের বৈলতলী হযরত শাহসুফি সৈয়দ ডাক্তার আমিনুর রহমান শাহ (রহঃ) এর বড় শাহজাদী সৈয়দা নুরুন নাহার বেগম (৭২) বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার দেড়টার সময় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল শুক্রবার বাদে মাগরিব নগরীর আগ্রাবাদ মোগলটুলি এলাকায় প্রথম জানাজা ও বাদে মাগরিব বৈলতলী আমিন ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।












