নুরজাহান বেগম

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৮:০১ পূর্বাহ্ণ

দেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএনপি’র সংগঠক শাহনেওয়াজ হাসানের মাতা মোছাম্মৎ নুরজাহান বেগম গত শুক্রবার সন্ধ্যায নিজ বাসস্থানে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী, ০২ পুত্র, ০৪ কন্যা নাতীনাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। একই দিন রাত ১০:৩০ টায় দেওয়ানহাট ছানাউল্লাহ জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন, দেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি এস, আনিস আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান দুলাল, নুরুল আলম মুন্সি, মোতোয়াল্লী মাহফুজুর রহমান, হাজী সামশুল আলম, শেখ নুরউদ্দিন, মুসলিমউদ্দিন, জসিম টিপু ও বিভিন্ন শ্রেণি, পেশা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তারা সকলে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদিশা ট্রাস্টের নবগঠিত কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধলোহাগাড়া মহাসড়ক থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার