নীল কলম সাহিত্য চর্চা মঞ্চের দ্বিবার্ষিক সভা গত ২৭ ফেব্রুয়রি প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি ছিলেন কবি অভীক ওসমান, কবি খুরশিদ আনোয়ার, কবি রিজোয়ান মাহমুদ, শিশু সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ, কবি ও সাংবাদিক ওমর কায়সার, সাংবাদিক কামরুল ইসলাম বাদল, ছড়াকার আলেঙ আলীম, কবি শ ম বকতিয়ার, প্রকৌশলী এম এ হান্নান, শিক্ষাবিদ তহুরীন সবুর ডালিয়া, বাচিক শিল্পী আয়েশা হক শিমু, লিটন দাশ শিবু, অরূপ কুমার বড়ুয়া। সভায় আগামী ২০২৬–২০২৮ সালের জন্য কার্যকরী পরিষদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এতে মাহবুবা চৌধুরী সভাপতি, মার্জিয়া খানম সিদ্দিকা, মোখলেছুর রহমান, লিপি বড়ুয়া সহ সভাপতি, সুমি দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












