বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের নবগঠিত ক্লাব দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নীলস) বিজিসিটিইউবি চ্যাপ্টারের নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ বিভাগের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন রেজিস্টার ইনচার্জ ড. এস.এম শোয়েভ। নীলস সদস্য বিভাগের শিক্ষার্থী জাহিন ইমরান ও মোহাম্মদ আশআদুল লোমআতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা আইন বিভাগের শিক্ষক ফারহাত ইসলাম, ফাহিমা আক্তার মজুমদার, তাশফিয়া রহমান।
প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীর, মনকে প্রফুল্ল রাখার জন্য এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সকলকে অনেক সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহন করতে হয়। শুধু লেখাপড়ার মাধ্যমে একজন লোক নিজেকে স্মার্ট হিসেবে তৈরী করতে পারেনা, লেখাপড়ার পাশাপাশি তাকে সৃজনশীলসহ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহনের মাধ্যমে নিজেকে তৈরি করতে হয়। এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রীরা নিজেদের সকল ক্ষেত্রে সৃজনশীল মানুষ হিসেবে তৈরী করুক যাতে তারা আগামীর সুন্দর দেশ তৈরীতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে। সেই কার্যক্রম সমূহকে সঠিকভাবে পরিচালনার জন্য অবশ্যই সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক ক্লাব বা সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন,এই ক্লাব দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (নীলস) বিজিসিটিইউবি চ্যাপ্টার কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিজের ক্যারিয়ার উন্নয়নের পাশাপাশি আইন পেশার ক্ষেত্রেও গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।
এতে আইন বিভাগের ছাত্র সৈয়দ সাজিদ আহমেদকে প্রেসিডেন্ট, তারেকুল ইসলামকে জেনারেল সেক্রেটারী, জাহিন ইমরানকে ট্রেজারার, মোহাম্মদ আশআদুল লোমআতকে ডেপুটি ট্রেজারার, কাইফা আজমীকে ভাইস প্রেসিডেন্ট (ইভেন্ট), দূর্জয নন্দীকো ভাইস প্রেসিডেন্ট (কম্পিটিশন), আহাদ মনছুর ইমরানকে ভাইস প্রেসিডেন্ট (মিডিয়া), আতকিয়া মাইশাকে ভাইস প্রেসিডেন্ট (অ্যাডভোকেসি), অভিজিৎ দাশ অভিকে ভাইস প্রেসিডেন্ট (পার্টনারশীপ), মিসবাহ উদ্দিন বাবলুকে ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক), শ্রাবণ চৌধুরীকে সহযোগী সহ–সভাপতি (ইভেন্ট), নুসরাত জাহান মিমকে সহযোগী সহ–সভাপতি (কম্পিটিশন), আলভিরা হাসানকে এসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট (মিডিয়া), আশ্শাত সামিয়া ফারিনকে এসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট(এডভোকেসি), মোহাম্মদ ওয়াহিদুল ইসলামকে এসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট (পার্টনারশীপ) করে গঠিত নব নির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান ক্লাবের প্রধান উপদেষ্টা আইন বিভাগের প্রভাষক ফারহাত ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।









