তুমি কি আমার নীরব দিনগুলোকে বসন্তে গেঁথে দেবে?
যেখানে সকালগুলো ভরে যাবে নরম আলোয়
পাতার ফাঁকে ফাঁকে বাজবে মৃদু হাওয়ার গান
ফুলের ভেতর নেমে আসবে হাসি অচেনা ও শান্ত
হাওয়ার সঙ্গে নাচবে স্বপ্নের রঙিন ছায়া
নদীর ঢেউয়ে ভেসে যাবে ধীরে ধীরে সব ক্লান্তি।
দূরের আকাশে ছড়িয়ে যাবে রঙের খেলা
প্রেম নামবে নীরবতায়, হৃদয়ের নিচে অবলীলায়।
গোধূলির নরম রোদ ছুঁয়ে যাবে তোমার চোখ
বাতাসে ভেসে আসবে মধুর স্পর্শ, নরম ভালোবাসা।
রাত্রির তারায় হেসে উঠবে দিনগুলোর স্বপ্ন
প্রেম সুর হয়ে বাজবে আকাশে – বাতাসে বিশ্বব্রহ্মাণ্ডে।
আমি দাঁড়িয়ে থাকব শুধু তোমার জন্য অপেক্ষা করে
তুমি আসবে নীরব দিনগুলোতে বসন্ত হয়ে?










