নিয়ামত ও বরকতে ভরা ঐশী রজনী শবে বরাত

কাগতিয়া দরবারের মাহফিলে মোর্শেদে আজম

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৬ পূর্বাহ্ণ

লায়লাতুল নিসফে মিন শাবান তথা ‘শাবান মাসের মধ্য দিবসের রজনী’ মুসলমানদের জন্য মহাসৌভাগ্যের বার্তা নিয়ে হাজির হয়। ইবনে মাজাহ শরীফে বর্ণিত রয়েছেহযরত আয়েশা (রা.) বর্ণনা করেনএক রাতে আমি রাসূলুল্লাহ (.)-কে আপন কক্ষে না পেয়ে তাঁর খোঁজে বের হলাম। আমি লক্ষ্য করলাম তিনি জান্নাতুল বাকিতে। উনি উনার মাথা মোবারক আকাশের দিকে তুলে আছেন। তিনি বললেন, হে আয়েশা! তুমি কি আশঙ্কা করছ যে, আল্লাহ ও তাঁর রাসূল (.) তোমার প্রতি অবিচার করবেন? আয়েশা (রা.) বলেনতা নয় বরং আমি ভাবলাম যে, আপনি হয়তো উম্মেহাতুল মুমেনিনদের মধ্যে অন্য কোনো হুজরায় তাশরীফ নিয়েছেন। তখন তিনি বললেন, মহান আল্লাহ মধ্য শাবানের রাতে দুনিয়ার কাছাকাছি আকাশে অবতরণ করেন এবং বনি কালব গোত্রের মেষপালের পশমের চাইতেও অধিক সংখ্যক লোকের গুনাহ মাফ করেন। পবিত্র হাদিস শরীফে বর্ণিত এ রাতের গুরুত্ব ও তাৎপর্যকে মুসলমানদের মাঝে তুলে ধরার জন্য কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিত হয়ে আসছে। নিয়ামত ও বরকতে ভরা ঐশী রজনী শবে বরাত। এ রাতে দরবারে ফয়েজে কোরআন, তাওয়াজ্জুহর মাধ্যমে নূরে বাতেন প্রদান, মোরাকাবা ও নফল এবাদতের বরকতময় কর্মসূচি দিয়ে লাইলাতুল বরাত মাহফিলের কর্মসূচি সাজানো হয়। খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এঁর এখলাসের ওসিলায় ও লাইলাতুল বরাতের বরকতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ সমগ্র বিশ্বের জন্য রহমত কামনা করা হয়। গত মঙ্গলবার বাদে জোহর হতে কাগতিয়া আলীয়া গাউছুল

আজম দরবারে অনুষ্ঠিত ৭৩তম পবিত্র শবে বরাত মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন। চবি সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে শবে বরাত মাহফিলে বক্তব্য দেন, মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম আহমদী, চবি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল। মিলাদকিয়াম শেষে প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তিসমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ও ঢাকায় ভূমিকম্প অনুভূত
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার