নিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানে পিকআপ, বৃদ্ধ নিহত

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের পাশে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন সত্তরোর্ধ রফিকুল আলম। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান সোজা ঢুকে পড়েন ওই চায়ের দোকানে। ভ্যানটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রফিকুল ইসলাম। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই প্রাণ হারান রফিকুল আলম। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় রুহুল আমিন নামে আরও একজন গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার দিবাগত রাত পৌনে বারটার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার স্টেশনের একটি চায়ের দোকানের ভেতর এ ঘটনা ঘটে।

নিহত রফিকুলের ভাগ্নে শাহরিয়ার আলম বাপ্পী জানান, ঘটনার পর স্থানীয় বাসিন্দারা চালকসহ পিকআপ ভ্যানটি আটকে রাখেন। তবে পরে চালককে ছেড়ে দেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটি জিদ্দাবাজার এলাকায় আছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় দুর্ঘটনায় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ি, স্ত্রী আহত
পরবর্তী নিবন্ধনগরে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা