নিষ্পাপ অটিজম স্কুল ও সমন্বিত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৫ পূর্বাহ্ণ

নিষ্পাপ অটিজম স্কুল ও নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২ ও ৩ ফেব্রুয়ারি সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরির সভাপতিত্বে নিষ্পাপ মায়াকাননসুফী মিজান অটিজম ভবনের মাঠে অনুষ্ঠিত হয়। ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মানবিক ও সামাজিক ব্যক্তিত্ব মিসেস পলি বিশ্বাস। সাধারন সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব অফ চিটাগাং বে ভিউ এর প্রেসিডেন্ট রোটারিয়ান সাবিনা কাইউম। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক এম নাসিরুল হক, ধন্যবাদ জ্ঞ্যাপন করেন অধ্যক্ষ সোমা চক্রবর্তী। ১ম দিনে ৯টি ইভেন্টে নিষ্পাপ অটিজম স্কুলের দুই শাখার ৮৬ জন ও ১০ টি ইভেন্টে নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ের ১৪৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর শায়েস্তা খান স্মৃতি স্কুল ক্রিকেটের সেমিতে সানশাইন গ্রামার
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ক্রিকেট উৎসব সম্পন্ন