বিশেষভাবে সক্ষম শিশুদের বাদ দিয়ে সমাজকে এগিয়ে নেওয়া আসম্ভব। গতকাল শনিবার নিষ্পাপ অটিজম স্কুল মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে সমাজ কল্যাণ অধিদফতরের চটগ্রাম জেলা উপ–পরিচালক ওমর ফারুখ এসব কথা বলেন। বিশ্ব অটিজম সচেতনতা মাস পালনের অংশ হিসাবে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের আয়োজনে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা পরিচালনা করেন মোনাস ইউনিভার্সিটি মালেশিয়ার রিচার্স ফেলো ড. তাসমিয়া রহমান। নিষ্পাপ অটিজম ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশের সঞ্চালনায় সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম নাসিরুল হক, অভিভাবক ফারহানা আহমেদ, স্কুল অধ্যক্ষ সোমা চক্রবর্তী। ওমর ফারুখ বলেন অটিজম স্নায়ু বিষয়ক রোগ, এটিকে ওষুধ দিয়ে সারানো যায় না, এসব বাচ্চাদের জন্য প্রয়োজন অভিভাবক এবং সমাজের ভালোবাসা। প্রশিক্ষণ কোর্সে শিক্ষক, অভিভাবকসহ প্রায় ৭০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।













