নির্বাচিত হলে রিকশাচালকদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখব

প্রীতি সমাবেশে ডা. ফজলুল হক

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে রিকশা চালকদের সঙ্গে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. একে এম ফজলুল হক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার এ সমাবেশে অংশ নেন।

নগরীর বাকলিয়া এলাকার একটি কমিউনিটি হলে প্রীতি সমাবেশে রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে ডা. ফজলুল হক বলেন, রিকশা চালকরা শহরের যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও দীর্ঘদিন ধরে তারা অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। তিনি নির্বাচিত হলে রিকশা চালকদের জীবনমান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না। প্রীতি সমাবেশে বাকলিয়া থানা আমির সুলতান আহমদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, জামায়াতে ইসলামী মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মোমিনুল হক, বাকলিয়া থানা নায়েবে আমির আবুল মনসুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির জনগণ এবার দুর্নীতিবাজ ও মিথ্যাবাদীদের প্রত্যাখ্যান করবে
পরবর্তী নিবন্ধমোমবাতি প্রতীকের প্রার্থীদের প্রচারণায় ‘হামলা ভাঙচুর বন্ধে’ অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি