চট্টগ্রাম–১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, আমি নির্বাচিত হলে আনোয়ারার যুব সমাজের উন্নয়নে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠাকরবো, এলাকার শিল্পকারখানায় ব্যাপক কর্মসংস্থান করা হবে, নারীদের উন্নয়নে ফ্যামেলি কার্ড, কৃষি কার্ডসহ ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ধানের শীষ জয়লাভ করলে এলাকার উন্নয়ন আর শান্তি প্রতিষ্ঠা হবে। স্কুল, কলেজ, হাসপাতাল,সড়ক যোগাযোগ ব্যবস্হার উন্নয়ন অব্যাহত থাকবে। তাই ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন আর এলাকার উন্নয়ন করার সুযোগ চাই। তিনি গতকাল শনিবার বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.মনজুর উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবির চৌধুরী আনচার। ছাত্রনেতা আবু শামা ও এনামুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাস্টার কমরুদ্দিন, বদিউল আলম, মো ইউনুচ চৌধুরী, ইমরান চৌধুরী, মো.হারুন উর রশীদ,ব্যাংকার নজরুল কবির চৌধুরী, মহিব উল্লাহ মাসুদ,ইসলাম মিয়া, বোরহান উদ্দীন,আসাদ কবির লেয়াকত, মো.ইব্রাহীম, আনিসুর রহমান, মো. ইসহাক, আহমদ নুর, আক্কাস উদ্দীন, আনোয়ার হোসেন, মাঈন উদ্দীন, মো. ইদ্রীস, নাজিম উদ্দীন, আবু তালেব, জামাল উদ্দীন, মো. ইকবাল, মো. এনাম, মো. নেজাম, ইঞ্জিনিয়ার শহীদ, মো.ইকবাল প্রমুখ।












