ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি রাজধানীসহ দেশের সব শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। ভোট প্রয়োগের সুবিধার্থে দোকানপাট বন্ধ রাখা হবে বলে মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তবে জরুরি পণ্যের দোকানপাট এর আওতার বাইরে থাকবে। খবর বিডিনিউজের।
সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ গতকাল শনিবার বিকালে বলেন, ১১ তারিখেও জরুরি দোকান যেগুলো আছে, সেগুলো খোলা থাকবে। যারা স্ব–স্ব এলাকার ভোটার, তারা খোলা রাখতে পারবে। দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের অধিকাংশ স্টাফ তো অন্য এলাকার। তাদের তো নিজেদের এলাকায় ভোট দিতে যেতে হবে। সেজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।














